ইসলাম
যে কথাগুলো আজ বিজ্ঞান বলে, সেগুলো ১৪০০ বছর আগেই বলা হয়েছে পবিত্র কোরআনে। দেখে নিন তাহলে :-
7:52 AMoneem- Big Bang - "সত্য প্রত্যাখানকারীরা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলি ও পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে; অত:পর আমি উভয়কে পৃথক করে দিলাম" (আম্বিয়া : ৩০)
- সম্প্রসারণশীল মহাবিশ্ব - "আমি আকাশ নির্মান করিয়াছি আমার ক্ষমতাবলে এবং আমি অবশ্যই মহা-সম্প্রসারণকারী" (সূরা জারিয়াত : ৪৭)
- Black holes - "আমি শপথ করছি সেই জায়গার যেখানে তারকারাজি পতিত হয়। নিশ্চয়ই এটা একটা মহাসত্য, যদি তোমরা তা জানতে।" (সূরা ওয়াক্বিয়া : ৭৫, ৭৬)
- Relativity - "ফেরেশতারা আর রুহেরা আল্লাহর দিকে উর্ধগামী হয়, এমন একদিনে যাহার পরিমান একহাজার বছরের সমান।" (সূরা মায়ারিজ : ৪), "তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কার্য পরিচালনা করেন, অত:পর তা তার কাছে পৌছবে এমন এক দিনে, যাহার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান"। (সূরা সেজদাহ : ৫)
- পর্বত পেরেকের ন্যায় কাজ করে - "আমি কি করিনি ভূমিকে বিস্তৃত এবং পর্বতমালাকে পেরেকের মত করে" (সূরা নাবা: ৬,৭)
- গর্ভাবস্থায় শিশুর পেশি ও হাড়ের গঠন - "এর পর আমি শুক্রবিন্দুকে জমাটরক্তবিন্দুতে পরিনত করেছি, অত:পর জমাট রক্তকে মাংষপিন্ডে অত:পর সেই পিন্ডকে হাড়-এ আর তারপর সে হাড়কে মাংসপেশী দ্বারা সজ্জিত করি। এবং এরপর তাকে একটি নতুন সৃষ্টিতে রুপান্তরিত করি, আল্লাহতায়ালার আর্শিবাদ দ্বারা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রূপে। নিপুনতম সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা কত কল্যানময়।" (সূরা মুমিনুন : ১২-১৪)
0 comments